,

মুক্ত বাতাসে জগিং ব্যায়ামের উপকারিতা

news-image

অনলাইন ডেস্ক : ভোরের চমৎকার আলো আর মুক্ত বাতাসে জগিং-এর জন্য আরামদায়ক। ঘুম ছেড়ে উঠে পড়া একটু কষ্টসাধ্য হলেও এর স্বাস্থ্যগুণ অনেক। ভোরের নির্মল বাতাসে হাঁটলে শরীরের সঙ্গে মন ও মস্তিষ্ক সতেজ হয়। চলুন জেনে নেওয়া যাক জগিং সম্পর্কে এ রকম কিছু তথ্য যা আপনাকে উদ্বুদ্ধ করবে নিয়মিত জগিং করতে।

নিয়মিত জগিং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। হাড় ও মাংসপেশি শক্তিশালী করে, শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়, রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত ব্যায়ামে শরীরের এনডোরফিন নামক হরমোন নি:সরণ বাড়ায় যা শরীরের ব্যথা কমায়, মনকে সতেজ করে, মুখের রুচি বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই বাতের সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য জগিং অনেক উপকারী।

এছাড়া জগিং বিষণ্ণতা, স্নায়ুবিক দুর্বলতা কাটাতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বলে সৌন্দর্য বর্ধন ও দ্রুত বার্ধক্য রোধে জগিং অতুলনীয়। আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে, সপ্তাহে পাঁচ দিন ৩০ মিনিট করে জগিং করলে ফুসফুস, খাদ্যনালী, স্তন, প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়। তাই আর সময় নষ্ট না করে আজ থেকেই নিয়মিত জগিং করার অভ্যাস তৈরি করুন ও শরীর সুস্থ রাখুন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর