,

লুকোচুরির কিছু নেই, বিয়ে প্রসঙ্গে অর্জুন

news-image

বিনোদন ডেস্ক : ২০২০ সালেই কি ১৪ বছরের বড় মালাইকাকে বিয়ে করছেন অর্জুন কাপুর? ‘পানিপথ’ ছবির প্রমোশনের মধ্যে ফের এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। অবশ্য সেই প্রশ্ন কোনভাবেই এড়িয়ে যাননি তিনি। অর্জুন বললেন, যখন বিয়ে করবেন তখন সবাই জানতে পারবেন। এরমধ্যে লুকোচুরির কোনও বিষয় নেই।​

তিনি বলেন, বলিউডে এমন অনেক অভিনেতা রয়েছেন যাদের ব্যক্তিগত জীবনে কোনও রাখঢাক নেই। শুধু তিনি নন, যার ব্যক্তিগত জীবন সব সময় প্রকাশ্যে চলে আসে। তিনিও তাদের মধ্যে একজন, যার ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় ব্যস্ত থাকে সংবাদমাধ্যম। তাদের গায়ে সেলিব্রিটি তকমা লাগাতেই ব্যক্তিগত জীবনে আর কোনও রাখঢাক থাকে না। মানুষ তাদের ব্যাক্তিগত জীবন নিয়ে সবকিছু জানতে চায় বলেই তাদের নিয়ে বার বার খবর উঠে আসে সংবাদমাধ্যমের পাতায়।

সম্প্রতি মুক্তি পায় পরিচালক আশুতোষ গোয়াড়িকরের সিনেমা ‘পানিপথ’। এই সিনেমায় সঞ্জয় দত্ত, কৃতি শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অর্জুন কাপুর। তবে পানিপথ-এ সঞ্জয় দত্তের বিপরীতে মারাঠা বীর হিসেবে অর্জুন কাপুর একেবারেই মানানসই নন বলে বার বার কটাক্ষ করা হয়েছে নেটিজেনদের তরফে। শুধু তাই নয়, মারাঠা বীরের চরিত্রে অভিনেয়র আগে, বাজিরাও মস্তানির সিডি নিয়ে রণবীর সিংয়ের অভিনয় দেখা উচিত ছিল অর্জুনের। রণবীর সিংয়ের অভিনয় দেখে শিক্ষা নিয়ে তবেই এই চরিত্রে অর্জুন কাপুরের অভিনয় করা উচিত ছিল বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর