,

বায়ুদূষণ মোকাবেলায় এবার সক্রিয় সিটি করপোরেশন

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর অসহনীয় বায়ুদূষণ মোকাবেলায় এবার সক্রিয় হয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন। এজন্য দুই সিটির ১৯টি পানির গাড়ি বিভিন্ন রাস্তায় দুই বেলা করে পানি ছিটানো শুরু করেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি গাড়ি সারা বছর বিভিন্ন সড়কে পানি ছিটিয়ে আসছে। গতকাল রবিবার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি) নামিয়েছে ৯টি গাড়ি। গতকাল ‘বিশেষ ক্র্যাশ কর্মসূচি’ নামে পানি ছিটানোর কার্যক্রম উদ্বোধন করেছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ডিএসসিসি সূত্রে জানা যায়, ‘বিশেষ ক্র্যাশ কর্মসূচির’ আওতায় ডিএসসিরি বিভিন্ন সড়কে দৈনিক দুইবার করে পানি ছিটানো হবে। ভোরে এবং বিকেলে চলবে পানি ছিটানোর কাজ। কাকরাইল থেকে মৎস্য ভবন হয়ে গুলিস্তান পর্যন্ত পানির ট্যাঙ্কার থেকে ছিটানো হবে পানি।

এ ছাড়া তোপখানা সড়ক, সেগুনবাগিচা, আনন্দবাজার, পলাশী, শাহবাগ, কাঁটাবন, সাতমসজিদ সড়কে যাবে পানির ট্যাংকার। একই সঙ্গে হাজারীবাগ, ঝিগাতলা, সায়েন্সল্যাব, নীলক্ষেত, হাতিরপুল, মগবাজার, কাকরাইল এবং শান্তিনগরে ছিটানো হবে পানি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর