,

ট্রাম্প অভিশংসন শুনানিতে যাবেন না

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হাউস অব জুডিশিয়ারিতে অভিশংসন তদন্তে ডাকা পরবর্তী শুনানিতে অংশগ্রহণ করবেন না ট্রাম্প কিংবা তার পক্ষের কোনো আইনজীবী।

আগামী বুধবার ওই শুনানির দিন ধার্য করা আছে। এর ঠিক দুই দিন আগে রোববার ট্রাম্প দফতর হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। খবর সিএনএনের।

জেরল্ড ন্যাডলার কাছে লিখিত চিঠিতে বলা হয়েছে, শুনানিতে আমরা এখনও পর্যন্ত সাক্ষীদের নাম জানতে পারিনি, এমনকি বিচার বিভাগীয় কমিটি রাষ্ট্রপতির পক্ষে সমর্থন রাখবে কিনা সেটিও আমাদের কাছে পরিষ্কার নয়।

এমন পরিস্থিতিতে আমরা শুনানিতে অংশ নেয়া কিংবা উপস্থিত থাকার বিষয়ে নিশ্চিত করতে পারছি না। এ পরিস্থিতিতে আমরা শুনানিতে অংশগ্রহণে বাধ্য নই।

ট্রাম্পের আইনজীবী প্যাট সিপলনি বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এই শুনানির দিন ধার্য করা হয়েছে। কারণ ওই সময় ট্রাম্পের ন্যাটো বৈঠকে লন্ডনে থাকার কথা রয়েছে। আর তখন তিনি লন্ডনেই অবস্থান করবেন।

তবে ৬ ডিসেম্বর ওই শুনানির শেষ দিনে তারা উপস্থিত থাকার কথা ভেবে দেখবেন বলেও জানান তিনি।

এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি অভিশংসন ইস্যুর পরবর্তী ধাপের শুনানিতে আমন্ত্রণ জানায় ট্রাম ও তার আইনজীবীদের।

আর এ আমন্ত্রণও খুব সচেতনভাবে এড়িয়ে গেলেন ট্রাম্প ও তার আইনজীবীরা। শুনানিতে কি হবে সেটিতে হয়তো খুব বেশি মাথা ঘামাচ্ছেন না ট্রাম্প। এমনটিই ইঙ্গিত দিচ্ছে হোয়াইট হাউসের এই প্রত্যাখ্যান পত্র।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর