,

বিপাশা হায়াত শুভেচ্ছাদূত হলেন

news-image

বিনোদন প্রতিবেদক : আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত হলেন জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। গতকাল রোববার সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি অফিসে এমওইউ স্বাক্ষরের মাধ্যমে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।

বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের ৫০ বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে এই সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিলেন বিপাশা হায়াত। সেবামূল এই প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, বিপাশা হায়াত আমাদের শুভেচ্ছাদূত হয়েছেন। তিনি আমাদের সঙ্গে শিশুর অধিকার নিশ্চিত, শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের বিষয়ে সচেতনতার জন্য কাজ করবেন।’

এদিকে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিপাশা হায়াত নগরীর মুগদায় সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন সেক্টরের ‘স্টপ টলারেটিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন’ প্রকল্প ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান।

বিপাশা হায়াত বলেন, ‘আমি বহুদিন ধরেই পথশিশু, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতে আগ্রহী ছিলাম। আমি যখন থেকে মা, তখন থেকে শিশুদের প্রতি আমার যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যে মমতা তৈরি হয়েছে, তা কেবল আমার সন্তানদের জন্য নয়, সব শিশুদের জন্যই। শিশুদের জন্য তারা অতীতে যা করেছে, এখন যা করছে এবং সামনে যা করবে, আমি-আপনি, আমরা সবাই তাদের পাশে থাকব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর