,

ছাত্রদলে যোগ দেওয়ার অভিযোগ নিয়ে ভিপি নুর যা বললেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ছাত্রদলে যোগ দেওয়ার জন্য তদবির করছেন বলে ডাকসুর সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন যে অভিযোগ করেছেন-তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন নূর।

রোববার সাদ্দামের সংবাদ সম্মেলনের পর পাল্টা সংবাদ সম্মেলন করে ভিপি নুর বলেন, ‘এটি আসলে তাদের প্রোপাগান্ডা। এটি তারা শুরু থেকেই চালাচ্ছে। আমাদের জনপ্রিয়তায় তারা ইর্ষান্বিত হয়ে আগেই এ রকম প্রোপাগান্ডা চালিয়েছে।’

এর আগে সংবাদ সম্মেলন করে সাদ্দাম হোসেন বলেন, ‘নুর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে পদ নেওয়ার জন্য লবিং-তদবির করছেন। যেহেতু ছাত্রদল বিবাহিতদের সংগঠন, তাই নূরের সেখানে পদ নিতে আরও সুবিধা হবে।’

সাদ্দামের ওই বক্তব্যের জবাবে নুর জানান, ‘ডাকসুর ভিপি এ পরিচয়ই অ্যানাফ (যথেষ্ট)। তিনি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি। ছাত্রদল বা ছাত্রলীগের পরিচয় তার লাগবে না। আর এটি লাগেও না।’

‘সাদ্দাম পুরোপুরি সুস্থ নেই। তিনি এখনো অসুস্থ। মানসিকভাবেও তিনি পুরোপুরি সুস্থ নন। তার ভালো ডাক্তার দেখানো উচিত’ বলেও মন্তব্য করেন ডাকসু ভিপি।

‘তারা বলেছে, জামায়াত-শিবির ও বিএনপির উসকানিতে আমরা আন্দোলন করি। আমরা কারও এজেন্ডা নিয়ে ডাকসুতে আসিনি। এগুলো তাদের অনেক আগে থেকেই অভিযোগ। এটিকে আমরা পাগলের প্রলাপ ছাড়া ভালো মানুষের কথা বলে আখ্যায়িত করছি না।’

নুর বলেন, ‘তারা নিজেরাই নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। একজন ছাত্র প্রতিনিধি সাত বছর ফেল করে এখনো অনার্সের দরজা পার হতে পারেনি। সুতরাং তার মুখ থেকে নীতি কথা আশা করা যায় না। বেফাঁস কথাবার্তা তার মুখ থেকে আসাটা অস্বাভাবিক কিছু নয়।’

খালেদা জিয়ার মুক্তির জন্য কাজ করার অভিযোগ বিষয়ে জানতে চাইলে নুর বলেন, ‘যে এ ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছে, তাকে জিজ্ঞাসা করেন সে সুস্থ কিনা। তার কাছে জিজ্ঞাসা করুন কবে কোন তারিখে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করেছি। এগুলো আসলে পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা