,

এই আফগান সুন্দরীকেই সালমানের পছন্দ!

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের বহুল প্রতিক্ষীত ছবি দাবাং থ্রি-তে মালাইকা অরোরার জায়গায় নিয়ে আসা হয়েছে ওয়ারিনা হুসেনকে। মুন্না বদনাম হুয়া গানের সঙ্গে এবার কোমর দোলাতে দেখা যাবে এই আফগান সুন্দরীকে। দাবাং থ্রি-র সেট থেকেই বেশ কয়েকটি ছবি শেয়ার করেন ওয়ারিনা।

আয়ুষ শর্মার সঙ্গে লভয়াত্রি-তে স্ক্রিন শেয়ার করেন ওয়ারিনা হুসেন। আয়ুষের সঙ্গে অভিনয়ের জন্য আফগান সুন্দরীকে বলিউডে নিয়ে আসেন। লভয়াত্রি বক্স অফিসে সেভাবে ভালো ব্যবসা করতে না পারলেও, ওয়ারিনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় বলিউড। এবার ২০ বছর বয়সী ওয়ারিনা হুসেনকেই আইটেম নম্বরের জন্য দাবাং থ্রি-তে কাস্ট করেন সালমান খান। মুন্না বদনাম হুয়া মুক্তি না পেলেও, শ্যুটিংয়ের সময় ওয়ারিনা বেশ কিছু ছবি শেয়ার করেন ফ্লোর থেকে।

সম্প্রতি মুক্তি পায় দাবাং থ্রি-র ট্রেলার। সেখানে সালমান খান, সোনাক্ষী সিনহার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সাই মঞ্জরেকর। সালমানের দাবাং দিয়ে যেমন বলিউডে পা রাখেন সোনাক্ষী সিনহা, তেমনি দাবাং থ্রি দিয়ে বলিউডে পা রাখছেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই। সেই সঙ্গে এই সিনেমার আইটেম নম্বরে দেখা যাবে আফগান সুন্দরী ওয়ারিনা হুসেনকে।

এদিকে শোনা যাচ্ছে, বিগ বস সিজন ১৩’র জন্য ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। ছবিটি ২০২০ সালের জানুয়ারি মাসেই শেষ হওয়ার কথা থাকলেও আরও বেশ কয়েক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে। আর তাই সালমান খানও বাড়িয়ে দিয়েছেন নিজের পারিশ্রমিক।

বিগ বস ১৩’র মেয়াদ বাড়ানোয় বাড়তি এপিসোডের প্রত্যেকটির জন্য সালমান অতিরিক্ত ২ কোটি করে পারিশ্রমিক নিচ্ছেন। অর্থাৎ বিগ বস ১৩’র সঞ্চালনার জন্য প্রত্যেক সপ্তাহে ১৩ কোটি করে পারিশ্রমিক হাঁকিয়েছিলেন সালমান। প্রত্যেক এপিসোডের জন্য আগে ৬.৫ কোটি করে নিতেন তিনি। কিন্তু বিগ বসের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় এবার থেকে প্রত্যেক এপিসোডের জন্য ৮.৫ কোটি করে নেবেন বলে জানিয়েছেন সালমান। তার মানে তিনি প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর