,

তামাক চোরাচালানিতে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত তিন বাংলাদেশি

news-image

ওয়াশিংটন প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে তামাক চোরাচালানিতে যুক্ত থাকার অভিযোগ তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন মেহবুব চৌধুরী (৩৭), মঞ্জুরুল ইসলাম (২৯) ও আবদুল করিম (১৮)।

গত ৫ নভেম্বর মেরিল্যান্ডের বাল্টিমোর নর্থ ইস্টে পুলিশ, এফবিআই ও এটিএফসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী এক অভিযানে ওই তিন বাংলাদেশি গ্রেফতার করা হয়। এসময় প্রায় ৫ লাখ ডলারের তামাক ও সিগারেট উদ্ধার করা হয়। যা ইতিহাসের সর্ববৃহৎ চোরাচালানি বলে উল্লেখ করেছেন মেরিল্যান্ড তামাক নিয়ন্ত্রক কর্মকর্তা পিটার ফ্রাঙ্ক।

প্রিন্স জর্জের কাউন্টি এবং বাল্টিমোর সিটির একাধিক স্পটে ৫ নভেম্বর ভোরে এই অভিযান পরিচালিত হয়। বছরব্যাপী অনুসন্ধান আর তদন্তের পর আইন-শৃঙ্খলা বাহিনী এই অভিযান পরিচালনা করে এবং হাজার হাজার কার্টন অবিক্রিত তামাকজাত পণ্য জব্দ করে। এসময় ক্যাপিটল হাইটসের মাহবুব চৌধুরী এবং কলম্বিয়ার মনজুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সিগারেট গুদামজাত ও বিক্রির অভিযোগ আনা হয়। বর্তমানে এই দু’জনকে মেরিল্যান্ডের বৃহত্তম তামাক পাচার সিন্ডিকেটের অংশ বলে মনে করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, মাহবুব চৌধুরী এবং মনজুরুল ইসলাম রাজ্যে আনট্যাক্সড তামাক পাচার এবং সংরক্ষণ করে। পরে পণ্যগুলো খুচরা তামাক স্টোরগুলোতে বিতরণ করে। যেখানে অব্যবহৃত সামগ্রীগুলো জনসাধারণের কাছে বিক্রি করা হয়েছিল। এদিকে, নর্থ ইস্ট বাল্টিমোরের টোব্যাকো এবং কনভেনিয়েন্স স্টোর পরিদর্শনকালে এজেন্টরা বাল্টিমোরের ১৮ বছর বয়সী স্টোর ক্লার্ক আবদুল করিম রুবেলকে জিজ্ঞাসাবাদ করে। পাইকারি ছাড়া অন্যের কাছ থেকে কেনা ওটিপি বিক্রয়, আনট্যাক্সড ওটিপি দখল এবং নিয়মবহির্ভূত সিগারেটের বিক্রয় ও অপরাধের অপকর্মের অভিযোগে আবদুল করিমকে অভিযুক্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা