,

আর্সেনাল টানা ৮ ম্যাচে জয় বঞ্চিত

news-image

স্পোর্টস ডেস্ক : এমেরি বরখাস্ত হওয়ার পর লুজেনবার্গের অধীনে প্রথমবার মাঠে নেমেছিল আর্সেনাল। কিন্তু গানাররা তাদের সাবেক তারকা মিডফিল্ডার ও কোচকে অভিষেকটা রাঙিয়ে দিতে পারেনি।

রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্যারো রোডে আর্সেনাল রক্ষা পেয়েছে আরেকটি হারের মুখ থেকে। পিছিয়ে পড়েও পিয়েরে-এমেরিক অউবামেয়াংয়ের জোড়া গোলে গানাররা ২-২ ব্যবধানে ড্র করেছে তলানির দল নরউইচ সিটির বিপক্ষে। এই নিয়ে টানা ৮ ম্যাচে জয় বঞ্চিত থাকলো গানাররা।

ম্যাচের শুরু থেকে আক্রমণের ধার ধরে রাখলেও ২১ মিনিটে ফিনিশীয় ফরোয়ার্ড টিমো পুক্কির গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। তবে ২৯ মিনিটে পেনাল্টি শট থেকে গানারদের সমতায় ফেরান অউবামেয়াং।

কিন্তু প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে টড কান্টওয়েলের গোলে পুনরায় এগিয়ে যায় নরউইচ। তবে গানারদের পরাজয়ের হাত থেকে আবারও বাঁচান অউবামেয়াং। ৫৭ মিনিটে মুস্তফির নেওয়া শট থেকে ফিরতি শটে নরউইচের জালে বল পাঠিয়ে দেন এই ৩০ বছর বয়সী স্ট্রাইকার। বাকি সময় আক্রমণে গেলেও জয়ের মুখ দেখেনি লুজেনবার্গের দল।

এই ড্রয়ে ১৪ ম্যাচে মাত্র ১৯ পয়েন্ট পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে অবস্থান করছে আর্সেনাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর