বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড় তুললেন পরীমনি!

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। বাংলা চলচ্চিত্রের রূপবতী নায়িকা হিসেবেও বেশ নাম তার। রূপের পাশাপাশি অভিনয়গুণেও অনন্যা এই নায়িকা। সবমিলিয়ে বর্তমানে চলচ্চিত্রে ও দর্শকের মাঝে তুমুল আলোচনায় পরীমনি।

এরই মধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন পরীমনি। তবে ফেসবুকে উষ্ণ ছবি দিয়ে ভক্তদের মাঝে ঝড়ও তুলছেন এই নায়িকা। ফেসবুকে প্রায়ই তাকে দেখা যায় হট অবতারে আবার কখনো শাড়িতে বাঙালিয়ানা সাজে।

তারই ধারাবাহিকতায় শনিবার দুর্দান্ত ভঙ্গিমায় ‘হট’ অবতারে একটি ছবি পোস্ট করেন পরীমনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি অফিশিয়াল পেইজেও ছবিটি প্রকাশ করেন নায়িকা। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় তোলে।

বর্তমানে ‘স্বপ্নজাল’ খ্যাত পরীমনির ভেরিফাইড পেইজে ফলোয়ারের সংখ্যা ৮৮ লাখের বেশি। যেখানে ছবিটি প্রকাশের সতের ঘন্টায় লাইক পড়েছে ৭৭ হাজারের কাছাকাছি। এছাড়া পরীমনির ফেসবুক ওয়ালে ছবিটির লাইক পড়েছে সাত হাজারের বেশি।

বর্তমানে পরী ব্যস্ত রয়েছেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ছবি ‘বিশ্ব সুন্দরী’র কাজ নিয়ে। এরইমধ্যে ছবিটির শুটিং শেষ, চলছে মুক্তির প্রস্তুতি।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের হিট নায়ক সিয়াম আহমেদ।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী