,

চালের বাজার নিয়ন্ত্রণে তিন মনিটরিং কমিটি গঠন

news-image

নিউজ ডেস্ক : রাজধানীতে চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে তিনটি মনিটরিং কমিটি গঠন ও একটি কন্ট্রোল রুম খুলেছে খাদ্য মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুমন মেহেদী বলেন, চালের বাজার মূল্যে ঊর্ধ্বগতি হওয়ার সঙ্গে সঙ্গে খাদ্য মন্ত্রণালয় চাল ব্যবসায়ী ও মিল মালিকদের সঙ্গে বৈঠকসহ তড়িৎ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য বাজার স্থিতিশীল হয়ে এসেছে।

তিনি বলেন, এটা যাতে অব্যাহত থাকে এ জন্য তিনটি মনিটরিং কমিটি গঠন এবং একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাধারণ মানুষ তাদের অভিযোগ কন্ট্রোল রুমে ফোন করে জানাতে পারবেন।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্যশস্যের বাজার মূল্যের ঊর্ধগতির প্রবণতা রোধ, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজার স্থিতিশীল রাখার স্বার্থে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এ বিষয়ে সার্বিক তথ্য প্রদান এবং যে কোনও প্রকার মতামত বা অভিযোগ থাকলে তা কন্ট্রোল রুমের ফোন (০২৯৫৪০০২৭) এবং মোবাইল (০১৬৪২৯৬৭৭২৭) নম্বরে অবহিত করতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাজারদর মনিটরিং কমিটি গঠনের আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগরের বড় বড় পাইকারি বাজার সরেজমিনে তদারকি করে বাজারদর সংগ্রহ করে তা খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে দাখিলের জন্য এ মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বৈদেশিক সংগ্রহ) মুহাম্মদ মাহবুবুর রহমান, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (চলাচল) উৎপল কুমার সাহা ও সংগ্রহ বিভাগের উপ-পরিচালক সাইফুল কবির খানকে নিয়ে বাজার তদারকির প্রথম কমিটি গঠন করা হয়েছে।

দ্বিতীয় কমিটিতে আছেন খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন, উপ-পরিচালক (সাইলো) মো. নাজিম উদ্দীন ও খাদ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব নুরুল ইসলাম শেখ।

এছাড়া, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব শেখ নুরুল আলম, খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আমজাদ হোসেন এবং উপ-পরিচালক (উন্নয়ন) মু. রকিবুল হাসানের সমন্বয়ে তৃতীয় গঠিত কমিটি গঠন করা হয়েছে।

পাশাপাশি, খাদ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. নুরুল ইসলাম শেখকে কন্ট্রোল রুমের দায়িত্ব দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর