,

আকাশ থেকে পড়ল বিমানের তেলের ট্যাংক

news-image

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাইথল বটতলা নামক স্থানে হঠাৎ করে আকাশ থেকে ছিটকে পড়েছে প্রশিক্ষণ বিমানের একটি তেলের ট্যাংক।

রোববার বিকালে গফরগাঁওয়ের অদূরে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটির দৈর্ঘ্য প্রায় ১৫-২০ ফুট।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্যাংকটি দেখে অনেকে বলছে এটি হয়তো প্রশিক্ষণ বিমানের তেলের ট্যাংক।

বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন বলে পাগলা থানার ওসি শাহীনুজ্জামান জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা গোলাপ মিয়া জানান, বিকাল অনুমানিক ৪টার দিকে পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে বিমানটি আকাশে উড়ার সময় বিকট শব্দে তেলের ট্যাংকটি মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। লোকজন ভয়ে ছুটাছুটি শুরু করে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন।

উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান জানান, এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমানের অতিরিক্ত তেলের ট্যাংক। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর