,

দূরপাল্লার ‘অগ্নি-৩’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের দাবি ভারতের

news-image

অনলাইন ডেস্ক : পরমাণুবাহী দূরপাল্লার ‘অগ্নি-৩’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের দাবি করেছে ভারত। শনিবার রাতে পরীক্ষামূলকভাবে উড়িশার আবদুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। দেড় টন ওজনের পরমাণু অস্ত্র নিয়ে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরত্বের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ‘অগ্নি-৩’। এ খবর জানিয়েছে কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড়িশার আবদুল কালাম দ্বীপ থেকে দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড।

সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়, ১৭ মিটার লম্বা, ২ মিটার ব্যাসের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়েছে আবদুল কালাম দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের চার নম্বর কমপ্লেক্স থেকে। এ নিয়ে পরীক্ষামূলকভাবে চারবার উৎক্ষেপণ করা হয় ‘অগ্নি-৩’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের।

এর আগে ১৬ নভেম্বর রাতে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় মাঝারি পাল্লার পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-২’। এটি ২ হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর