,

নিষিদ্ধ হচ্ছেন কাজী অনিক!

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারটা কেবল শুরুর পথে। কিন্তু তার আগেই বড় ধরণের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন কাজী অনিক। ২ থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন এই উদীয়মান বাঁহাতি পেসার।

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলার সময় ডোপ টেস্টে পজিটিভ হোন অনিক। এই অপরাধে তাকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন বড় ধরণের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন অনিক। নান্নু বলেন, ‘আমরা জানি ও ডোপ টেস্টে পজিটিভ। এ কারণেই ও আমাদের কোন পরিকল্পনায় নেই। তবে এখনই সিদ্ধান্ত নিতে পারছি না। কেননা বিসিবি মেডিক্যাল বিভাগের প্রতিবেদন হাতে পাইনি। হাতে পেলে মিটিং করে ওর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেব। বাইলজ অনুযায়ী ডোপে পজিটিভ একজন ক্রিকেটার ২ থেকে ৫ বছর নিষিদ্ধ হতে পারেন। ওর ক্ষেত্রেও তাই হবে।’

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) প্লেয়ার্স ড্রাফট থেকেও বাদ দেয়া হয়েছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বশেষ আসরে বাংলাদেশের জার্সিতে খেলা এই পেসারকে। এনসিএলে তার দল ছিল ঢাকা মেট্রো।

এছাড়া কাজী অনিককে বিসিবি’র বয়সভিত্তিক কাঠামো থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগে থেকে। মেডিক্যাল টিমের কাছ থেকে পুরো রিপোর্ট আসার আগ পর্যন্ত তাকে বয়সভিত্তিক কাঠামোর বাইরে রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন নান্নু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর