,

বিজয় জাতীয় দলে ফিরতে চান বিপিএল দিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে এখনো ৯ দিনের মতো বাকি আছে। অংশগ্রহণকারী সাতটি দলের কেউই অনুশীলন শুরু করেনি। তবে মিরপুরের একাডেমি মাঠে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ঢাকা প্লাটুনের এক অংশ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয় ও মুমিনুল হকরা অনুশীলন করেছেন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে।

মাশরাফি দ্বিতীয় দিনের মতো বল হাতে অনুশীলন করেছেন। তামিম ইকবালও ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন। হাতে কলমে মুমিনুল আর বিজয়কেও দীক্ষা দিয়েছেন সালাউদ্দিন।

অনুশীলন শেষে রোববার (০১ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এনামুল হক বিজয়। তার কাছে মনে হয় এবারের ঢাকা প্লাটুনের দলটা বেশ শক্তিশালী হয়েছে। বিজয় বলেন, ‘আসলে আমাদের ঢাকা প্লাটুনের অসম্ভব দারুণ একটা টিম হয়েছে। দেশ সেরা ওপেনার তামিম ইকবাল আছেন, টেস্ট ক্যাপ্টেন মুমিনুল আছেন, মাশরাফি বিন মর্তুজার মতো এতো বড় একজন লিডার আছেন, সালাউদ্দিন স্যারের মতো কোচ আছেন, আছেন আফ্রিদি-থিসারা পেরেরা-ওয়াহাব রিয়াজ।আমার মনে হয় আমাদের কাছে ভালো একটা দল আছে যে টিমে খুব স্বাচ্ছন্দে খেলা যাবে, আমাদের মতো করে খেলা যাবে। আমার কাছে মনে হয়, ঢাকা ঢাকার মতোই টিম হয়েছে।’

এবারে বিপিএল দিয়ে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনা করা হবে। তাই বিজয় ব্যক্তিগতভাবে চেষ্টা করবেন সেই দলে যেন জায়গা করে নেন। সেই ব্যাপারে তিনি বলেন, ‘আমারও ব্যক্তিগত ভাবে অনেক পরিকল্পনা রয়েছে দলের জয়ে কিভাবে ভূমিকা রাখবো তা নিয়ে। এই বিপিএল দিয়েই কিন্তু জাতীয় দলে জায়গা করে নিয়েছিলাম। আবারও সেই চেষ্টা করবো যাতে এই বিপিএল দিয়ে পারফর্ম করে জাতীয় দলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হতে পারি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর