বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান-ক্যাটরিনা মাতাবেন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম আসর। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ এই বিপিএলের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ০৮ ডিসেম্বর এই উদ্বোধনী অনুষ্ঠানটি বেশ জমকালো করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ বড় পরিকল্পনা হাতে নিয়েছে। এবার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসবেন জনপ্রিয় বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

রোববার (০১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেন, ‘আমরা মুম্বাইয়ের দুই বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্চিত করেছি। তারা স্টেজ পারফর্ম করবেন।

বাংলাদেশ থেকে শিল্পী হিসেবে মমতাজ থাকবেন। গানের জন্য আরো থাকছেন এই মুহুর্তে বিশ্ব সঙ্গীতের দুই সাড়া জাগানো শিল্পী। তবে তারা এখনো নিশ্চিত হয়নি। তাই এখন নাম বলবো না। আশা করছি আজ-কালের মধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো।’

উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের সর্বোচ্চ মূল (ভিআইপি) ধরা হয়েছে ১০ হাজার টাকা। এছাড়া ৫ হাজার ও ১ হাজার টাকা মূল্যের টিকিটও থাকবে।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের ব্যপ্তিকাল হবে ৬ ঘণ্টা। ০৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অুনষ্ঠান শুরু হবে বিকেল ০৪ টায় আর শেষ হবে রাত ১০টায়। গেট খুলে দেওয়া হবে দুপুর ৩টায় আর বন্ধ করে দেওয়া হবে সাড়ে ৫টায়।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী