,

পলিটেকনিক ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (০১ ডিসেম্বর) বিকেলে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান, রাকিবুল ইসলাম, রাফি আক্তার, শফিকুল ইসলাম শাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার ও সাদিকুল ইসলাম শাফি।

পলিটেকনিক ইনস্টিটিউট সূত্র জানায়, বিকেলে নওগাঁ পপলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলছিল। বিকেল ৫টার দিকে পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার বিস্ফোরণে সাত শিক্ষার্থী আহত হন। শিক্ষক-শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নওগাঁ সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, মোট সাতজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে তিনজনের অবস্থা গুরুত্ব। যেহেতু আমাদের এখানে বার্ন ইউনিট নেই এজন্য তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়। আর বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর