,

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

news-image

গোলাম সারোয়ার : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে সাজেদা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।রোববার (১ ডিসেম্বর) সকালে আশুগঞ্জ রেল স্টেশনের ১ নং প্লাটফর্মে এ ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নোয়াপাড়া গ্রামের চান মিয়ার স্ত্রী।

নিহতের ছেলে নাজমুল হোসাইন জানান, রোববার সকালে আশুগঞ্জ রেলস্টেশনের ২ নং প্লাটফর্মে ঢাকাগামী তিতাস ট্রেনে উঠতে রেললাইন অতিক্রম করছিলেন সাজেদা বেগম। এ সময় সঙ্গে থাকা নাতনি দৌড় দেয়। নাতনিকে আনতে গিয়ে ১ নং লাইন দিয়ে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর