,

রুটের সেঞ্চুরিতে লড়ছে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানই সেঞ্চুরির দেখা পেলেন। আর তাদের সেঞ্চুরির ওপর ভর করেই হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনটা দারুণ লড়াই করলো ইংল্যান্ড। নিউজিল্যান্ডের ৩৭৫ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছে ইংলিশরা। তবে এখনও দলটি ১০৬ রানে পিছিয়ে রয়েছে।

রোববার (০১ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠে নামে দু’দল। আর ব্যাটিংয়ে থাকা ওপেনার ররি বার্নস ও অধিনায়ক জো রুট দারুণভাবে ব্যাট করে সেঞ্চুরির দেখা পান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করা বার্নস ২০৯ বলে ১৫টি চারে ১০১ করে রান আউট হন।

তৃতীয় উইকেট জুটিতে বার্নসের সঙ্গে ১৭৭ রানের পার্টনারশিপ গড়ে সেঞ্চুরি তুলে নেন রুটও। বেন স্টোকস ও জ্যাক ক্রলে দ্রুত বিদায় নিলেও বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাকিটা সময় দেখেশুনে খেলেই মাঠ ছাড়েন রুট ও ওলে পোপ। রুট ২৭৮ বলে ১৪টি চারের সাহায্যে ১১৪ করে অপরাজিত থাকেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি।

স্বাগতিক কিউই বোলাদের মধ্যে টিম সাউদি ২টি উইকেট তুলে নেন। এছাড়া ম্যাট হেনরি ও নেইল ওয়াগনার একটি করে উইকেট দখল করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর