,

বিয়ের কার্ড দেখালেই পিয়াজ মিলবে ২৫ রুপিতে

news-image

অনলাইন ডেস্ক : ভারতের বাজারে পিয়াজের দাম যখন আকাশছোঁয়া তখনই সামনে এলো ‘অদ্ভুত’ এক তথ্য। দেশটির বিহারে কেউ বিয়ের কার্ড দেখাতে পারলেই ২৫ রুপি দরে পিয়াজ কিনতে পারবেন। নিত্যপণ্যটির দাম হাতের নাগালে রাখতে বিহার সরকার নিজেই দোকান খুলে বসেছে বাজারে।

বিহার রাজ্য সমবায় বিপণন ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে প্রতিজনকে ৩৫ রুপি দরে দুই কেজি পিয়াজ দেয়া হচ্ছে। কিন্তু বিয়েবাড়ির জন্য সেই পিয়াজের দাম আরও ১০ রুপি কম নেয়া হবে বলে জানা গেছে।

বিহারে সরকারি কর্মচারীরা মাথায় হেলমেট পরে পিয়াজ বিক্রি করছেন। জানা গেছে, পিয়াজ বিক্রির সময় ভিড়ের মধ্যে পড়ে গিয়ে মাথায় যেন আঘাত না পান, সে জন্য সরকারি কর্মচারীরা মাথায় হেলমেট পরেছেন। কারণ এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে সস্তায় পিয়াজ বিক্রি করতে গিয়ে বহু জায়গায় পদপিষ্টের ঘটনা ঘটেছে। সে কথা মাথায় রেখে শনিবার হেলমেট পরে বাজারে নেমেছেন সরকারি প্রতিনিধিরা।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পিয়াজের কেজি ১০০ রুপি। কোনো কোনো রাজ্যে সেই দাম ১২০-১৩০ টাকা দরেও পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে এক লাখ ২০ হাজার কেজি পিয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর