,

কারা তদন্ত কমিটির প্রতিবেদন : কারাগার থেকে ‘আইএস টুপি’ যায়নি

news-image

নিউজ ডেস্ক : হলি আর্টিসানে হামলায় দণ্ডিতদের মাথায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতাকার চিহ্ন সংবলিত টুপির রহস্য উন্মোচন হয়নি। কারা কর্তৃপক্ষ বলছে, ‘আইএস টুপি’ কারাগার থেকে যায়নি। এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শনিবার জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়, আইএসের চিহ্নসংবলিত টুপির বিষয়ে কারা কর্মকর্তাদের কোনো গাফিলতি নেই। জঙ্গিরা কারাগার থেকে টুপি সংগ্রহ করেনি। তবে কীভাবে হলি আর্টিসান মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান ও রাজীব গান্ধীর মাথায় ওই টুপি গেল, সে ব্যাপারে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

এ ব্যাপারে কারা উপমহাপরিদর্শক টিপু সুলতান সমকালকে বলেন, কারা কর্তৃপক্ষ এটা নিশ্চিত হয়েছে, আইএসের প্রতীকসংবলিত টুপি জঙ্গিরা কারাগার থেকে পায়নি।

কারা কর্তৃপক্ষ বলছে, আইএস টুপির রহস্য বের করতে তারা সিসিটিভির ফুটেজসহ অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। এতে আইএস প্রতীকের কোনো টুপির অস্তিত্ব ধরা পড়েনি।

বুধবার গুলশানের হলি আর্টিসান হামলা মামলার রায় ঘোষণার পর দুই জঙ্গির মাথায় ‘আইএস টুপি’ দেখা যায়। কীভাবে এত নিরাপত্তা ও পুলিশি পাহারার মধ্য ওই টুপি জঙ্গিরা পেল, তা নিয়ে প্রশ্ন ওঠে। পরে এ ঘটনার তদন্তে কারা কর্তৃপক্ষ ও পুলিশ পৃথক তদন্ত কমিটি গ‎ঠন করে।

এদিকে পুলিশের একাধিক কর্মকর্তার দাবি, প্রাথমিক তদন্তে তাদের মনে হয়েছে, আদালত এলাকায় অন্য কারও কাছ থেকে ‘আইএস টুপি’ পায়নি জঙ্গিরা। তারা কারাগার থেকেই টুপি পেয়েছে। টুপি তাদের পকেটেই ছিল। তখন টুপিটার ওপর আইএস আদলে লেখাটা ছিল না। রায়ের পর টুপি উল্টে পরায় ‘আইএস’ প্রতীক দৃশ্যমান হয়। রায় শেষে প্রিজনভ্যানে কারাগারে ফেরার সময় রাস্তায় ওই টুপি ছুড়ে ফেলে দেয় রিগ্যান ও রাজীব গান্ধী।

রায় উপলক্ষে বুধবার সকাল সোয়া ১০টার দিকে জঙ্গিদের মহানগর দায়রা জজ আদালতে এনে কোর্টহাজতখানায় রাখা হয়। তখনও কারও মাথায় কালো টুপি দেখা যায়নি। রায় ঘোষণার কয়েক মিনিট আগে জঙ্গিদের দায়রা জজ আদালতের পঞ্চম তলায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের কাঠগড়ায় নেওয়া হয়। তখনও তাদের মাথায় কোনো কালো টুপি ছিল না। তবে রায় ঘোষণার পরপরই জঙ্গিরা ‘আল্লাহু আকবর’ ধ্বনি দেয়। একপর্যায়ে জঙ্গিদের কাঠগড়া থেকে নামিয়ে আনার সময় রাকিবুল হাসান রিগ্যানের মাথায় দেখা যায় একটি কালো টুপি, সেখানে আইএসের পতাকার ঢঙে আরবি লেখা। কয়েকজন পুলিশ সদস্য রিগ্যানকে ধরে প্রিজনভ্যানে নিয়ে যাচ্ছিলেন। রিগ্যান স্ক্যাচে ভর দিয়ে হাঁটছিল। তার মাথায় আইএস প্রতীকসংবলিত টুপি রয়েছে- এদিকে যেন কোনো ভ্রুক্ষেপ ছিল না পুলিশের। কেউ তার মাথা থেকে সেটি সরানোরও চেষ্টা করেনি। পরে প্রিজনভ্যানে রাজীব গান্ধীর মাথায়ও একই ধরনের টুপি ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর