,

সকল শিশুদের মুখে হাসি ফুটাতে হবে : লায়ন ফিরোজুর রহমান ওলিও

news-image

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষৎ। তাই প্রতিটি শিশু যেন সুন্দর ভাবে গড়ে উঠে সেই দায়িত্ব আমাদের সকলের। কোন শিশু যেন কষ্ট না পায় এবং প্রতিটি শিশু যেন হেসে খেলে বড় হতে পারে সে ব্যাপারে সকলের ভ’মিকা জরুরী।

তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন সংগঠন শিশুদের জন্য যে কর্মসূচী চালিয়ে যাচ্ছে তা প্রসংশনীয়। সকল ভাল কাজকে উৎসাহিত করে সুন্দর সুখী সমৃদ্ধ দেশ গড়তে তিনি সকলের প্রতি আহবান জানান।

গত শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোকিত ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত উন্নয়ন শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

অধ্যক্ষ সোপানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আতাউর রহমান শাহীন, সাংবাদিক আল আমীন শাহীন, বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, সমাজসেবক এম এ মালেক, সাংবাদিক লিটন হোসেন জিহাদ প্রমুখ। আব্দুল মতিন শীপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোকিত ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আদনান হোসেন উজ্জ্বল। অনুষ্ঠানে শিশুদের মাঝে শীত বস্ত্র, খাদ্য বিতরণ,স্বেচ্ছাসেবীদের প্রেরণা স্মারক ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর