সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে ত্রিশালে ২ শিক্ষকের উপর চড়াও

news-image

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।

এতে ত্রিশাল কোনাবাড়ী চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ ৪ জনকে গুরুতর আহত করা হয়েছে। এ হামলার ঘটনায় আহত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের ছেলে গোলাম কিবরিয় অরফে নিপুন বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছে।

জানাগেছে, ২৩ নভেম্বর শনিবার সকালে কোনাবাড়ী চরপাড়া মৌজার ৩৩৪৯ দাগের জমিকে কেন্দ্র করে পাশ্ববর্তী আব্দুল আজিজের নির্দেশে সবুজ মিয়া, এমদাদুল হক, সাঈম, বজলুর রশিদসহ ১৩ জন জমি দখলকারীরা হামলা চালায়।

এতে কোনাবাড়ী চরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ আল নোমান, সোলাইমানকে গুরতর আহত করেন। আহতদেরকে ত্রিশাল উপজেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্ল্যেখ মামলার বাদী গোলাম কিবরিয় অরফে নিপুন আরও জানান, হামলার পর হামলা কারীদের হুককির কারণে কোনাবাড়ী চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহত সাইফুল ইসলাম স্কুলে যেতে পারছে না। বিবাদীয় চক্রান্তমূলক একজন সাংবাদিককে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ