,

রংপুরে অপহরণের আটদিন পর কিশোরী উদ্ধার, আটক ১

news-image

রংপুর ব্যুরো : রংপুরের তারাগঞ্জ থেকে অপহৃত এক কিশোরীকে আট দিন পর মোবাইল নাম্বার ট্রাকিং করে ঢাকার সাভার হেমায়েতপুর হতে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সাথে জড়িত সন্তোষ কুমার রায় নামে এক যুবককে আটক হয়। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তারাগঞ্জ থানা পুলিশের এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুর মেরুয়া ডোগার বাজার গ্রামের সন্তোষ কুমার রায় পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২১ নভেম্বর অপহরণ করে। ঘটনার দুই দিন পর কিশোরীর পরিবার তারাগঞ্জ থানায় একটি জিডি করেন। পরে গতকাল রাতে ঢাকার সাভারের হেমায়েতপুর গ্রামের সুজন সরকারের বাড়ি থেকে অপহৃত কিশোরীসহ অপহরণকারিকে আটক করে। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃত কে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর