,

ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের নেতৃত্বে বজলু-কচি, দক্ষিণে মান্নাফি-সেন্টু

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি এবং দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবু আহমেদ মান্নাফি ও শরফুদ্দিন আহমেদ সেন্টু।

আজ শনিবার বিকালে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

এর আগে সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়।

সম্মেলন ১১টায় শুরু হলেও সম্মেলনে যোগদান করতে সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে বাসে, ট্রাকে, পিকআপ, রিকশা ও মোটরসাইকেলে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ছুটে আসেন। সম্মেলন উপলক্ষে স্লোগানে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের চৌহদ্দি মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ সাত বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর