,

বিএনপি-জামায়াত সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আমলে ভয়ে ঘরে থাকতে পারেননি আওয়ামী লীগ নেতারা।

আজ শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বিএনপি-জামায়াত জোট জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার নির্দেশে সারাদেশে আওয়ামী লীগ নেতাদের ওপর অত্যাচার করা হয়। বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে, সে চেষ্টা করেছিল বিএনপি।

প্রধানমন্ত্রী বলেন, ওরা ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে পারে না। বিএনপির কাজই হলো মানুষকে যন্ত্রণা দেওয়া।

বিদ্যুৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সময় বিদ্যুৎ উৎপাদন দুর্নীতির কারণে কমে গিয়েছিল। আমরা এসে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। তাদের কাজই হলো দুর্নীতি করা, লুটপাট করা আর মানুষকে নির্যাতন করা। হাওয়া ভবন খুলে লুটপাট করার সুযোগ তৈরি করা হয়েছিল।’

শেখ হাসিনা বলেন, ‘বিদেশ থেকে এতিমের টাকা এসেছিল, সেই টাকা চলে গেল খালেদা জিয়ার অ্যাকাউন্টে। সেই মামলায় খালেদা জিয়া এখন জেল খাটছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর