,

ভালোবেসে বাড়িওয়ালার ছেলেকে বিয়ে, ২ মাস পর মর্মান্তিক মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : ভালোবেসে বিয়ের দুই মাস পর স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

নিহতের নাম কানিজ ফাতেমা (২৫)।

শুক্রবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর কুড়িল চৌরাস্তায় কানিজ ফাতেমাকে ছুরিকাঘাত করেন তার স্বামী সাফকাত।

পরিবার সূত্রে জানা গেছে, কানিজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া এলাকায়।

কানিজ ফাতেমার ছোট বোন আয়শা আক্তার সাংবাদিকদের জানিয়েছেন, কুড়িল চৌরাস্তা এলাকায় তার বোনের স্বামী সাফকাতের নিজেদের বাড়ি। ওই বাড়ির পাশের বাসায় তারা ভাড়া থাকতেন।

তিনি বলেন, পাশাপাশি বাসা হওয়ায় কানিজ ও সাফকাতের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই মাস আগে তারা নিজেরাই বিয়ে করেন। বিয়ের পর থেকেই নানা সমস্যা শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

জানা গেছে, কানিজের বাবা শাহ আলম হাওলাদার একটি গার্মেন্টসে চাকরি করেন। গণমাধ্যমকে তিনি জানান, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে কানিজ এক সপ্তাহ আগে বাবার বাসায় ফিরে আসেন। সাফকাত বুধবার কানিজকে ফোন করে ডেকে নিয়ে যান। এরপর থেকে কানিজের কোনো খোঁজ মিলছিল না।

শাহ আলম আরও বলেন, বৃহস্পতিবার কানিজের মা ও খালা তার খোঁজে গেলে কানিজকে তারা অনেকটা নিস্তেজ অবস্থায় পান। সেসময় কানিজ তার মা ও খালাকে জানান, কফির সঙ্গে কিছু একটা মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছে। এরপর কানিজের মা ও খালা মিলে তাকে বাসায় ফিরিয়ে নিয়ে আসছিলেন। পথে কুড়িল চৌরাস্তা এলাকায় সাফকাত এসে তাকে ছুরিকাঘাত করেন।

এ বিষয়ে ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, পুরো ঘটনাটি তারা এখনও জানেন না। তবে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

তবে ভুক্তভোগীরা কেউ এই ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেননি। সব তথ্য জানার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা