,

স্মিথ ভাঙলেন ৭৩ বছরের রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রানের নতুন রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। তিনি ভেঙেছেন ইংলিশ কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডের ৭৩ বছরের রেকর্ড।

১৯৪৬ সালের আগস্টে ওভালে হ্যামন্ড ৭ হাজার রান পূর্ণ করেছিলেন তার ১৩১তম ইনিংসে। তার চেয়ে পাঁচ ইনিংস কম খেলেই রেকর্ডটা নিজের করে নিলেন স্মিথ। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের লাগল ১২৬ ইনিংস।

ম্যাচের হিসাবেও রেকর্ডটা স্মিথের। আগের রেকর্ডধারী গ্যারি সোবার্গের লেগেছিল ৭৯ ম্যাচ। ক্যারিবীয় কিংবদন্তির চেয়ে নয় ম্যাচ কম লাগল স্মিথের।

৭ হাজারের মাইলফলক ছুঁতে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির টেস্টে স্মিথের দরকার ছিল ২৩ রান। শনিবার টেস্টের দ্বিতীয় দিন মুসার বলে সিঙ্গেল নিয়ে ২৩ রানে পৌঁছে মাইলফলক স্পর্শ করেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।

গত অ্যাশেজে ৭ ইনিংসে ৭৭৪ রান করা স্মিথ মাইলফলকটা ছুঁতে পারতেন ব্রিসবেনে প্রথম টেস্টেই। কিন্তু অবিশ্বাস্যভাবে আউট হয়ে গিয়েছিলেন ৪ রানেই। এই ব্যর্থতার জন্য নিজেকে তিনি ‘শাস্তি’ও দেন। গ্যাবা থেকে দলের বাকি সবাই যেখানে টিম বাসে চড়ে হোটেলে ফিরেছে, সেখানে স্মিথ টানা তিন কিলোমিটার দৌড়ে হোটেলে ফেরেন!

লেগ স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করা স্মিথের প্রথম ১ হাজার রান করতে স্বাভাবিকভাবেই বেশি সময় লেগেছিল। ৩২ ইনিংসে পূর্ণ করেন হাজার রান, সময় লেগেছিল আড়াই বছর। ২ হাজারে পৌঁছাতে লাগে আর মাত্র ১৫ ইনিংস। পরের ১৬ ইনিংসে ছুঁয়ে ফেলেন ৩ হাজার। এরপর প্রতি হাজার রানে লেগেছে ২০-এর কম ইনিংস।

আজ ৭ হাজার ছোঁয়ার আগে রানের দিক দিয়ে স্মিথ ছাড়িয়ে গেছেন স্যার ডন ব্র্যাডম্যানকেও। মজার ব্যাপার আজকের এই দিনেই টেস্ট অভিষেক হয়েছিল ব্র্যাডম্যানের। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান ব্যাডম্যান ৫২ টেস্টে করেছিলেন ৬৯৯৬ রান।

টেস্টে দ্রুততম ৭ হাজার রান:

স্টিভেন স্মিথ- ১২৬ ইনিংস

ওয়ালি হ্যামন্ড- ১৩১ ইনিংস

বীরেন্দর শেবাগ- ১৩৪ ইনিংস

শচীন টেন্ডুলকার- ১৩৬ ইনিংস

গ্যারি সোবার্স- ১৩৮ ইনিংস

কুমার সাঙ্গাকারা- ১৩৮ ইনিংস

বিরাট কোহলি- ১৩৮ ইনিংস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর