,

এক ওভারে ৫ উইকেট

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় ডান-হাতি পেসার অভিমন্যু মিঠুন এক ওভারে নিয়েছেন পাঁচ উইকেট, টি-টোয়েন্টি ক্রিকেটে যা রেকর্ড। ভারতের সৈয়দ মুশতাক আলি ট্রফির সেমিফাইনালে হরিয়ানার বিপক্ষে কর্নাটকের হয়ে শুক্রবার নতুন এই ইতিহাস গড়েন মিঠুন।

সুরাটে শেষ চারের ম্যাচে ১৯ ওভার শেষে হরিয়ানার রান তখন তিন উইকেটে ১৯২। ২০০ পার হওয়াটা ছিল খুবই সম্ভব। কিন্তু মিঠুন তা হতে দেননি। প্রথম তিন বলে হ্যাটট্রিক পূর্ণ করে পরের বলেও নেন উইকেট।

স্পর্শ করেন লাসিথ মালিঙ্গাকে। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা চার বলে উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন শ্রীলংকান পেসার। পঞ্চম বলে একটি রান দেন মিঠুন। শেষ বলে আবার উইকেট। ২০ ওভার ক্রিকেটের সংস্করণে প্রথম বোলার হিসেবে এক ওভারে পাঁচ উইকেট নিলেন মিঠুন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর