,

‘বন্দুকযুদ্ধে’ ২ ছাত্রলীগ কর্মী নিহত

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, নিহতরা ছিনতাইকারী। আজ শনিবার ভোররাতে শহরের বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে মামুনুল ইসলাম দ্বীপ (২৫) ও কালীগঞ্জের উজিরপুর গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে সাইফুল ইসলাম (৩৮)। তারা দুজনই ছাত্রলীগের পদবিহীন কর্মী। নিহতরা দুজনই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী হিসেবে পরিচিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সম্প্রতি সাতক্ষীরার কালীগঞ্জে বিকাশের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় দ্বীপ ও সাইফুলকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

তিনি বলেন, পরবর্তী সময়ে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানকালে ভোররাতে বাইপাস সড়ক এলাকায় তাদের অন্যান্য সহযোগীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ও তাদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ছিনতাইকারী দ্বীপ ও সাইফুল নিহত হন।

ঘটনাস্থল থেকে দুটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা