,

বিএনপি নেতা আবু সুফিয়ানের গাড়িতে হামলার অভিযোগ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে বহনকারী গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বোয়ালখালী পৌর এলাকার পাঠানপাড়ায় এই হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, শুক্রবার রাতে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিনের শাশুড়ির মৃত্যুতে সমবেদনা জানাতে গিয়েছিলেন আবু সুফিয়ান ও বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবুসহ বিএনপির নেতাকর্মীরা। বিএনপি নেতা আবু সুফিয়ান ছিলেন মেয়র আবুর গাড়িতে। সেখান থেকে ফেরার পথে পৌরসভার পাঠানপাড়া এলাকায় হামলার শিকার হন তিনি।

ইদ্রিস আলীর দাবি, রাত সাড়ে ১১টার দিকে গাড়ির বহরটি পৌরসভার পাঠানপাড়া এলাকায় পৌঁছলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহানের নেতৃত্বে নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে গাড়িতে ইট-পাটকেল মারতে শুরু করে। এতে মেয়র আবুর গাড়িতে থাকা আবু সুফিয়ান অক্ষত থাকলেও গাড়িটির কাঁচ ভেঙে চালক ইয়াছিন আহত হন।

জানতে চাইলে আবু সুফিয়ান বলেন, জানাজা শেষে নগরে ফেরার পথে ছাত্রলীগের বেশ ক’জন নেতাকর্মী তাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। এতে গাড়ির কাচ ভেঙ্গে যায়। এ ঘটনা বোয়ালখালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, ‘জানাজা পড়ে শহরে যাওয়ার সময় পৌর মেয়রের গাড়িতে পাথর মেরেছে বলে জেনেছি। তিনি নিজেও আমাকে ফোনে জানিয়েছেন। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।’

প্রসঙ্গত, হামলার শিকার বিএনপি নেতা আবু সুফিয়ানকে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে আসন্ন উপ-নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনে করা হচ্ছে। জাসদ নেতা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা