,

নবীনগরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল

news-image

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম ও সহকারি শিক্ষক রাজিয়া সুলতানার অপসারনের দাবিতে রসুল্লাবাদ গ্রামবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও স্কুলের সহকারি শিক্ষক খন্দকার মুহিবুর রহমান ও সহকারি শিক্ষক রুমানা বেগমকে পরিকল্পিতভাবে বদলির ডেপুটিশন প্রত্যাহার করে পূর্ণবহাল করার দাবি করেন শিক্ষার্থী ও বিক্ষোভকারিরা।

এ সময় বক্তব্য রাখেন খন্দকার মনির হোসেন, ফজলুল হক, বাদল মিয়া, সুলাইমান ইসলাম, নাছির উদ্দিন, আজিজ রানা, ম্যানেজিং কমিটির সদস্য মোছা মিয়া, ওর্য়াড মেম্বার আব্দুল কাদীর প্রমুখ।

এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি বাবু সঞ্জিত পাল জানান, সহকারি শিক্ষক খন্দকার মুহিবুর রহমান ও সহকারি শিক্ষক রুমানা বেগমকে বদলি করা হলে এই স্কুলের শিক্ষার মান ক্ষুন্ন হবে, তাদেরকে স্থায়ীভাবে বদলির ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক কোহিনুর বেগম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন এলাকার কিছু ভাড়াটিয়ালোক এনে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসার একটি মনিটরিং টিম গঠন করে দিয়েছেন। সেই আলোকে আজ মনিটরিং টিম তদন্ত করছেন। তদন্ত শেষে জেলা শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর