,

প্রেমপত্র লেখায় দুই খুদে শিক্ষার্থীর হাত-পা বেঁধে শাস্তি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বেঞ্চের পাশে মাটিতে বসে আছে দুটি বাচ্চা ছেলে। বেঞ্চের পায়ার হাত-পা দড়ি দিয়ে বাঁধা। স্কুলে ‘দুষ্টুমি’ করার জন্য এভাবে শাস্তি দেয়া হয়েছে তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন নাগরিক সমাজের একাংশ।

গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার কাদিরি নামক শহরে। নির্যাতনের শিকার ওই দুই খুদে সেখানকার মোসানপেট আপার প্রাথমিক বিদ্যালয় পড়তো। দুজনের একজন তৃতীয় অপরজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে অভিযোগ, ক্লাসে বসে তারা প্রেমপত্র লিখেছে।

তবে স্কুলটির প্রধান শিক্ষিকা দুই ছাত্রকে বেঁধে রাখার দুটি ভিন্ন কারণ দেখিয়েছেন। তার অভিযোগ, একজন ক্লাসে বসেই প্রেমপত্র লিখছিল। অপরজন তার সহপাঠীর জিনিস কেড়ে নিয়েছে। প্রধান শিক্ষিকার দাবি, ‘আমি ওদেরকে বেঁধে রাখিনি। তাদের মায়েরা তাদেরকে বেঁধে রাখে।’

কিন্তু স্কুলের ভেতরে কেমন করে দুজন শিক্ষার্থীকে বেঁধে রাখতে দেয়া হলো এমন প্রশ্ন করা হলে প্রধান শিক্ষিকা তার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। ঘটনাটি সবার জানাজানি হওয়ার পর থেকেই ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সমাজকর্মীরা।

অচ্যুতা রাও নামে এক সমাজকর্মী বলেন, ‘বিষয়টি যদি একটু অন্যভাবে দেখি তাহলে যেখানে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিকমতো তাদের ছুটির আবেদনপত্রই লিখতে পারে না সেখানে একজন যদি প্রেমপত্র লিখেও থাকে তাহলে সেটা আমার কাছে দারুণ খুশির খবর।’

ঘটনা সামনে আসায় আর ব্যাপক সমালোচনা তৈরি হওয়ার পর অন্ধ্রপ্রদেশ শিশু অধিকার রক্ষা কমিশন বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। কমিশনের চেয়ারম্যান জি হৈমবতী বলেছেন, ‘আমার সঙ্গে জেলা প্রশাসক ও পৌর কমিশনারের কথা হয়েছে। বিষয়টির তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে তাদের।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা