সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌম্য, নাইম, সাইফদের নিয়ে বাংলাদেশ দল

news-image

মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে সেই ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমস থেকে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ ক্রিকেট দল। একই বছর বাংলাদেশে অনুষ্ঠিত এসএ গেমস থেকেও স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।

এবার বাংলাদেশের সামনে আরও একটি গেমস স্বর্ণ জয়ের সুবর্ণ সুযোগ। নেপালে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান (এসএ) গেমসের অন্যতম একটি ডিসিপ্লিন ক্রিকেট।

টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে স্বর্ণ জয়ের জন্য শক্তিশালী বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই দলে প্রতিনিধিত্ব করবেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। রয়েছেন সাইফ হাসান, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার এবং জাকির হাসানরা।

এছাড়া উদীয়মান পেসার হাসান মাহমুদ, সুমন খানরা রয়েছেন এই তলে। স্পিনার হিসেবে যাচ্ছেন মেহেদী হাসান। ১৩তম এশিয়ান গেমস থেকে স্বর্ণ জিতে আনাই মূল লক্ষ্য এই দলটির।

২০১০ সালের পর এই প্রথম এসএ গেমসে ক্রিকেট যুক্ত হলো। তবে ভারত এবং পাকিস্তান ক্রিকেটে তাদের দল পাঠাচ্ছে না। যার ফলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপ – এই চার দেশই খেলবে এসএ গেমস ক্রিকেটে।

৪ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের এসএ গেমস মিশন। তবে তার আগেরদিন শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে নারী ক্রিকেট দলের এসএ গেমস মিশন।

এসএ গেমসের জন্য বাংলাদেশ দল
সাইফ হাসান, নাইম শেখ, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মিনহাজুল আবেদিন আফ্রিদি, সুমন খান, মাহিদুল ইসলাম ভুঁইয়া আকন, তানভির ইসলাম, মানিক খান, মেহেদী হাসান রানা, সৌম্য সরকার, মেহেদী হাসান, হাসান মাহমুদ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী