,

দেশের মানুষ আন্দোলনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে, বললেন মওদুদ

news-image

নিউজ ডেস্ক : দেশের মানুষ আন্দোলনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, এখন সারা দেশের মানুষ আন্দোলন চায়। আন্দোলনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। তবে এখনো আন্দোলনে যাওয়ার উপযুক্ত সময় আসেনি। সময়মতো আন্দোলন কর্মসূচি দেয়া হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ও ৪২ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের অবস্থা খুব নাজুক- এমন মন্তব্য করে মওদুদ বলেন, যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে সরকার রাষ্ট্র পরিচালনা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। বিভিন্ন খাতে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল হচ্ছে।

তিনি বলেন, এই সরকার অনির্বাচিত। এ কারণে তাদের মধ্যে কোনো নৈতিকতা নেই। ১১ বছর অতিবাহিত হয়ে গেছে। মানুষ এখন পরিবর্তন চায়।

চলমান বিভিন্ন অভিযান পরিচালনার বিষয় বিএনপির এই নেতা বলেন, কিছুদিন যে দুর্নীতিবিরোধী অভিযান চলেছে, তা লোক দেখানো। অভিযান শেষ হয়ে গেছে। সম্রাট, শামীমের মতো হাজার সন্ত্রাসী যুবলীগ-ছাত্রলীগের মধ্যে রয়েছে। তাদের দমন করতে পারছেন না সরকার।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সাবেক এ আইনমন্ত্রী বলেন, আশা করছি মানবিক দিক বিবেচনায় দেশনেত্রী খালেদা জিয়া জামিন পাবেন। আর যদি তিনি জামিন না পান তাহলে বুঝব রাজনৈতিক প্রভাবের কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না।

বাংলাদেশ লেবার পার্টির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর