,

ছাত্রীরা গণহারে ছাত্রকে পেটালেন (ভিডিও)

news-image

রাজশাহী প্রতিনিধি : সহপাঠী এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক ছাত্রকে গণহারে চড়-থাপ্পড় দিয়েছেন কলেজের ছাত্রীরা। রাজশাহীর নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের ফটকের সামনে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ছাত্রীদের মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, কলেজ ড্রেস পরিহিত ওই ছাত্রকে তিন ছাত্রী মিলে চড়-থাপ্পড় মারছেন।

২৫ সেকেন্ডের ওই ভিডিওতে চারজন শিক্ষার্থীকে দেখা গেছে। জানা গেছে, তারা সবাই ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের টেস্ট পরীক্ষা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। হল থেকে বের হওয়ার পর এক ছাত্র তার এক সহপাঠী ছাত্রীকে অশালীন প্রস্তাব দেয়। এতে রাজি না হলে সে ছাত্রীর শরীর স্পর্শ করার চেষ্টা করে।

ওই ছাত্রী এ সময় সরে গিয়ে পাশে থাকা সহপাঠীদেরকে জানায়। পরে তারা উত্যক্তের প্রতিবাদ করে। একপর্যায়ে উত্ত্যক্তকারী ওই ছাত্রকে মারধর করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদের বলেন, ভিডিওটি দেখে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ছাত্র তার সহপাঠীকে উত্যক্ত করেছে। জড়িত থাকলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে এভাবে ভিডিও ছড়িয়ে দেওয়া উচিত হয়নি।

উভয়পক্ষের সাথে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

https://www.facebook.com/groups/rajshahibd/permalink/3676322442408382/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর