,

ক্যালিসের এভাবে দাড়ি কাটার রহস্য?

news-image

স্পোর্টস ডেস্ক : সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাকস ক্যালিস। দক্ষিণ আফ্রিকার অসংখ্য ম্যাচ জয়ের নায়ক তিনি। এবার ভিন্ন কারণে সংবাদের শিরোনামে এলেন এ প্রোটিয়া।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেছেন ক্যালিস। সেটি একরকম তাক লাগিয়ে দিয়েছে সোশ্যাল অ্যাক্টিভিস্টদের।

নভেম্বর হচ্ছে ‘নো শেভ’-এর মাস। একটু দাড়ি বাড়িয়ে ভিন্ন লুকে মানুষকে ইমপ্রেস করার সময়। এই সময়ে আজবভাবে দাড়ি কেটেছেন ক্যালিস। একদিকে দাড়ি-গোঁফ সবই রেখে দিয়েছেন। আরেক দিক ক্লিন শেভ করেছেন তিনি।

অবশ্য ক্যালিসের এমনভাবে দাড়ি কাটার পেছনে বিশেষ কারণ রয়েছে। একসময়ের দাপুটে অলরাউন্ডার এখন একটি ক্যাম্পেইন করছেন। সেটির নাম ‘Save the Rhino challenge’। দক্ষিণ আফ্রিকাতে সম্প্রতি এ ক্যাম্পেইন শুরু করেছেন তিনি। বিশ্বব্যাপী গণ্ডার বাঁচাতে এ ধরনের উদ্যোগ নিয়েছেন এ সব্যসাচী ক্রিকেটার।

ইনস্টাগ্রামে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ক্যালিস। ক্যাপশনে তিনি লিখছেন- এ হাফ দাড়ি ‘শেভ’ করে Save the Rhino challenge-এর জন্য এখন অবধি আমি ২৩ লাখ ৩০ হাজার ৭৯৪ টাকা পেয়েছি।

গণ্ডারের শৃঙ্গ পাচার থেকে শুরু করে প্রাণীগুলোকে নির্মম অত্যাচার থেকে বাঁচাতে ক্যাম্পেইন করছেন বহু ক্রিকেট তারকা। তালিকায় রয়েছেন এক ভারতীয় ক্রিকেটারও। তিনি রোহিত শর্মা। তার ক্যাম্পেইনের নাম ‘রোহিত ফর রাইনোজ’। এ ছাড়া এর সঙ্গে যুক্ত আছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর