,

হঠাৎ আফগানিস্তানে কেন ডোনাল্ড ট্রাম্প?

news-image

আন্তর্জাতিক ডেস্ক :  অঘোষিত এক সফরে হঠাৎ করেই আফগানিস্তানে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরে স্থাপিত বাগরাম বিমানঘাঁটিতে তালেবান বিদ্রোহীদে দমাতে সেখানে নিযুক্ত মার্কিন সৈন্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ট্রাম্প। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, থ্যাংকস গিভিং ডে উপলক্ষে মার্কিন প্রেসিডেন্টের এই আফগানিস্তান সফর। বাগরাম বিমান ঘাঁটিতে পৌঁছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাদের সঙ্গে দিনটি উদযাপন করেন।

নিজের সৈন্যদের সঙ্গে সাক্ষাতের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তালেবানের সঙ্গে আগের আলোচনায় আমরা তাদেরকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তারা রাজি ছিল না, কিন্তু এখন তারা যুদ্ধবিরতির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে।

এর আগে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, মার্কিন সৈন্য ও তালেবান বিদ্রোহীদের মধ্যে ফলপ্রসু আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রও আফগানিস্তান থেকে ধাপে ধাপে সৈন্য কমানোর ব্যাপারে ইতিবাচক অবস্থানে রয়েছে।

ওই একই ঘাঁটিতে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তালেবান বিদ্রোহীদের সঙ্গে আফগানিস্তান সরকারের বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার পর থ্যাংকস গিভিং ডেতে প্রথমবারের মতো দেশটিতে নিযুক্ত মার্কিন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর থেকে আফগানিস্তানে প্রায় ১৩ হাজার সৈন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর