,

গোয়েন্দা পুলিশের হেফাজতে আসামির মৃত্যু

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে গোয়েন্দা পুলিশের হেফাজতে মো. ইউসুফ মিয়া (৫৪) নামে এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নরসিংদী জেলা হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, গত ৪ নভেম্বর দিবাগত রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারের পাঁচটি স্বর্ণের দোকানসহ মোট ছয়টি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ১০৯ ভরি স্বর্ণালংকার, ২/৩ শত ভরি রূপা ও নগদ ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

পরে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. ইউসুফকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

ইউসুফের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত ৯টার দিকে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে অভিযানে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কথা জানায় ইউসুফ। তাৎক্ষণিক তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরিত করে। পরে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে ইউসুফের মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এমএন মিজানুর রহমান বলেন, ইউসুফ নামে যে রোগীকে হাসপাতালে আনা হয়েছিল তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে পুলিশ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর