,

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের মামলায় কালু মিয়া (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই মামলার অন্য তিন আসামি সুজন মিয়া, আনোয়ার হোসেন ও উজ্জল মিয়ার দোষ প্রমাণিত না হওয়ায় তাদের রায়ে তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক হাসানুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
আদালতের পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) নাজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৬ জুন বিকেলে জেলার বিজয়নগর উপজেলায় ৯ বছরের এক স্কুলছাত্রী মাঠে গরু চরাতে যায়। এ সময় উপজেলার পত্তন ইউনিয়নের চাউরাখোলা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে কালু মিয়া জোরপূর্বক তাকে একটি হাঁসারে খামারে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে কালু মিয়াসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এই রায় দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর