,

গেইলের বিরুদ্ধে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ব্যবস্থা নিচ্ছে

news-image

স্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখার ঘোষণা দিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ফলে আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে দেখা যাবে না গেইলকে। যদিও তাকে ড্রাফটের মাধ্যমে দলে ভেড়ায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

তবে গেইলের বিশ্রামের ঘোষণায় নড়েচড়ে বসেছে চট্টগ্রামের দলটি। তাদের দাবী, গেইল যদি বিপিএলে না খেলে তবে তার বিপক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গত ১৭ নভেম্বর হয়ে যাওয়া বিপিএলের ড্রাফটে গেইলকে দলে ভেড়ায় চট্টগ্রাম। কিন্তু এতে অবাকই হয়েছেন গেইল। তিনি বলেন, ‘আমি বিগ ব্যাশে যাচ্ছি না। আমি নিশ্চিত নই, সামনে ক্রিকেটে কী আসবে। এমনকি আমি এটিও জানি না বিপিএলে আমার নাম কীভাবে উঠলো। একটি দলের ড্রাফটে আমার নাম যুক্ত হয়েছে। কিন্তু কিভাবে কী ঘটছে আমি কিছুই জানি না।’

তবে চট্টগ্রাম দলের টিম ডিরেক্টর জালাল ইউনুস বলেন, গেইলকে দলে নেয়ার পরে তার এজেন্টের সঙ্গে আলোচনা করা হয়েছে। তার এজেন্ট জানিয়েছে, গেইল ড্রাফটের ব্যাপারে অবগত ছিলো।’

জালাল আরো বলেন, যদি সে না আসে তবে ড্রাফট থেকে আমরা অন্য খেলোয়াড়কে দলে ভেড়াবো। তবে আমি মনে করি, শৃঙ্খলা রক্ষার জন্য বিসিবির এ ব্যাপারে ব্যবস্থা নেয়া উচিত।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বুধবার সাংবাদিকদের বলেন, ড্রাফটের প্রক্রিয়াটি পরীক্ষা করা হয়েছে এবং গেইলের অন্তর্ভুক্তিতে কোনো ভুল ছিলো না।

তিনি জানান, ড্রাফটে যাদের নাম ছিলো, সেসব জাতীয় ক্রিকেটারদের ব্যাপারে একটি মান বজায় রেখেছি। কোন খেলোয়াড় বা তার এজেন্ট আগ্রহ দেখাতে পারে বা খেলোয়াড়দের নামটি তালিকায় রাখতে পারে। আমরা প্রক্রিয়াটি যাচাই করেছি এবং সবকিছুই নিয়ম অনুযায়ী করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর