সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে অবস্থিত ইরানের দূতাবাস ভবনে বিক্ষোভকারীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক লোক।
বুধবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজাফ শহরে এই হামলার ঘটনা ঘটে। ইরানের প্রতি ক্ষোভ থেকেই দূতাবাস ভবনে অগ্নিসংযোগ করা হয়।

দূতাবাস ভবনে হামলার পর নাসিরিয়াতে বৃহস্পতিবার ইরাকি নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ১৫ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

দূতাবাসে অগ্নিসংযোগের ভিডিওতে দেখা গেছে, ভবনের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ‘ইরান দূর হও’ বলে স্লোগান দিচ্ছে। ভবনটি যখন পুড়ছিল তখন বিক্ষোভকারীরা ইরাকের পতাকা ওড়াচ্ছিলো।

নাজাফের পুলিশ জানিয়েছে, ৩৫ বিক্ষোভকারী ও ইরাকি নিরাপত্তাবাহিনীর ৩২ জন আহত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাজাফে হামলাটি ইরাকে ইরান বিরোধিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণাঞ্চলীয় এই শহরটি শিয়াদের ঘাঁটি বলে পরিচিত। এখানে বেশ কিছু শিয়া মাজার রয়েছে।

ইরাকের সেক্যুলার ও ধর্মীয় কর্তৃপক্ষ এই সহিংসতার নিন্দা জানিয়েছে। তবে এজন্য কোনও নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করা হয়নি। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত নাজাফে কারফিউ জারি করেছে সরকার।

বৃহস্পতিবার বিক্ষোভকারীরা নাসিরিয়াতে একটি সেতুতে জমায়েত হলে নিরাপত্তাবাহিনী গুলি করে। এতে ২৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। অন্যদিকে, রাজধানী বাগদাদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো চারজন নিহত হয়েছে।

প্রায় দুই মাস ধরে ইরাকজুড়ে চলমান বিক্ষোভের কালে এই হামলা হলো। বেকারত্ব দূরীকরণ ও উন্নত সরকারি সেবার জন্য বিক্ষোভ শুরু হলেও পরে সরকারবিরোধিতায় গড়ায়। এক পর্যায়ে আন্দোলনকারীরা বিদেশিদের হস্তক্ষেপের বিরোধিতাও শুরু করেন।

শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত এই বিক্ষোভে প্রায় সাড়ে তিনশো মানুষ নিহত হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, ইরাকের সরকার দুর্নীতিগ্রস্ত এবং ইরানের আজ্ঞাবহ।

ইরাকের পার্লামেন্টের বেশ কয়েকটি দলের ইরানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী