,

র‍্যাগিংয়ের ঘটনায় বুয়েটের আরো ২৬ শিক্ষার্থীকে বহিষ্কার

news-image

ঢাবি প্রতিনিধি : আবরার হত্যা ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে বুয়েটের সোহরাওয়ার্দী হল ও আহসানউল্লাহ হলের র‍্যাগিংয়ের ঘটনায় ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৪ শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য সতর্কীকরণ বার্তা দিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বুয়েটের উপাচার্য ভবনের সামনে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান। ২৬ শিক্ষার্থীর মধ্যে ৯ জনকে আজীবনের জন্য বহিষ্কার আর ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, বুয়েট বোর্ড অফ রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন কমিটি সাম্প্রতিককালে সোহরাওয়ার্দী ও আহসানউল্লাহ হলের র‍্যাগিংয়ের ঘটনা তদন্ত করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

আজীবন বহিষ্কার ৯ শিক্ষার্থী হলেন- মো. মোবাশ্বের হোসেন শান্ত, এ এস এম মাহাদী হাসান, আকিব হাসান রাকিব, সৌব্যসাচী দাস দিব্য, সৌমিত্র লাহিড়ী, প্লাবন চৌধুরী, নাহিদ আহমেদ, অর্ণব চৌধুরী ও মো. ফরহাদ হোসেন।

আর বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত ১৭ শিক্ষার্থী হলেন- কাজী গোলাম কিবরিয়া রিফাত, মো. সাকিব হাসান, মো. সাজ্জাদুর রহমান, সাকিব শাহরিয়া, শেখ আসিফুর রহমান আকাশ, মো. রাইয়ান তাহসিন, মেহেদী হাসান, তৈয়ব হোসেন, এ এফ এম মাহফুজুল কবির, মো. বখতিয়ার মাহবুব মুরাদ, সৈয়দ শাহরিয়ার আলম প্রত্যয়, মো. তৌফিক হাসান, মো. কুতুবুজ্জামান কাজল, মোহাম্মদ তাহমিদুল ইসলাম, ফেরদৌস হাসান ফাহিম, মো. আল-আমিন ও তাহাজিবুল ইসলাম। এরা সবাই বুয়েটের সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী।

ভবিষ্যতে র‍্যাগিংয়ে না জড়াতে বোর্ড অফ রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন কমিটি আহসানউল্লাহ হলের ৪ শিক্ষার্থীকেও সতর্ক করেছেন। তারা হলেন- মো. তাহসিন ফারহান ফাতিন, লোকমান হোসেন, শাফকাত বিন জাফর ও তানজিন রশিদ আবির।

শিক্ষার্থীদের ৩ নম্বর দাবির বিষয়ে অধ্যাপক মিজানুর রহমান বলেন, আগামী সপ্তাহের মধ্যে তাদের তিন নম্বর দাবির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। একই সাথে শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রমে ফিরে যেতেও আহবান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর