,

৬ কেজি স্বর্ণালংকারসহ যাত্রী আটক

news-image

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালংকারসহ মুরশেদ নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয় বলে জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।

তিনি জানান, চোরাচালানের গোপন সংবাদ থাকায় গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থা জারি করা হয়। বুধবার রাত আনুমানিক রাত তিনটায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর কিউআর-৬৩৮ এর যাত্রী মো. মুরশেদ হোসেন গ্রিন চ্যানেল পার হওয়ার সময় দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে ওই যাত্রীর বহন করা ক্রোকারিজের (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে লুকিয়ে রাখা স্বর্ণালংকার শনাক্ত হয়। এরপর বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর শপিং ব্যাগ থেকে ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। মুরশেদকে আটকের পর পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে। জব্দ করা স্বর্ণালংকারের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর