,

দেশের মাটিতে লিবিয়ায় নিহত ৩ বাংলাদেশি লাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : লিবিয়ায় নিহত তিন কর্মীর মরদেহসহ ১৫২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে। নিহত তিনজন হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার বাবুল হোসেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এরশাদ, নাটোরের লালপুর উপজেলার নজরুল ইসলাম। তাদের তিনজনের মধ্যে বাবুল ড্রোন হামলায়, এরশাদ বিদ্যুৎস্পৃষ্টে এবং নজরুল বন্দুকযুদ্ধে নিহত হন।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির পক্ষ থেকে বলা হয়েছে, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা, লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সক্রিয় সহায়তায় লিবিয়ার মিসরাতা বিমানবন্দর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন তারা।

১৫২ জনের মধ্যে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ও ত্রিপোলিতে ড্রোন হামলায় মারাত্মকভাবে আহত ১০ জন বাংলাদেশি রয়েছেন।

গত ১৮ নভেম্বর লিবিয়ার রাজধানী ত্রিপোলির অদূরে একটি বিস্কুট তৈরির কারখানায় ড্রোন হামলায় ৭ জন নিহতের খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ছিলেন বলে দূতাবাসের শ্রম কাউন্সিলর এস এম আশরাফুল ইসলাম নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর