,

আটক হলেন বিএনপির যুগ্ম মহাসচিব খোকন

news-image

নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী শিরীন সুলতানা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাইকোর্টের ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

বিএনপি নেতারা জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে আজ সকালে আদালতে যাচ্ছিলেন খায়রুল কবির খোকন। এ সময় সুপ্রিমকোর্টের ফটক থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

খোকনকে কোথায় নেয়া হয়েছে জানে না তার পরিবার।

খোকনের স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানার অভিযোগবলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে আমি ও খোকন একই গাড়িতে হাইকোর্টে যাচ্ছিলাম। গেট থেকে তাকে পুলিশ নিয়ে গেছে। তাকে কেন আটক করা হয়েছে, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

এ বিষয়ে যোগাযোগ করলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টেলিফোনে বলেন, খোকনকে আটক করা হয়েছে। তাকে শাহবাগ থানায় আনা হয়েছিল। পরে ডিবি পুলিশ তাকে নিয়ে গেছে। কোন মামলায় খোকনকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, দুদিন আগে হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের হামলার ঘটনায় দায়ের করা মামলঅয় তাকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর