,

মেসির রাতে বার্সেলোনার বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : মাইলফলকের ম্যাচ স্মরনীয় করে রাখলেন লিওনেল মেসি। নু ক্যাম্পে বার্সেলোনার হয়ে ৭০০তম ম্যাচটিতে গোলে সহায়তা করার পাশাপাশি গোলও করেছেন। ইউরোপের এই ক্লাব ফুটবলের প্রতিযোগিতায় ৩৪টি প্রতিপক্ষের বিপক্ষে গোল করে ছাড়িয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও রাউলকে। বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে রাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় পেয়েছে ৩-১ গোলে। বার্সেলোনা এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।

ম্যাচের ২৯ মিনিটে গোল করেছিলেন সুয়ারেজ। সেখানে মেসির অবদান আছে। আবার ৩৩ মিনিটে মেসি নিজেই গোল করেন। অ্যান্তোয়েন গ্রিজম্যান ৩-০ করে ফেলেন স্কোর লাইন। বরুশিয়ার সানচো ৭৭ মিনিটে ১টি গোল শোধ করে দেন। পরে ৩-১ স্কোরেই শেষ হয় ম্যাচ। বার্সেলোনা গ্রুপ ‘এফ’ এর পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে। ইন্টারমিলানও ৩-১ গোলে স্লাভিয়া প্রাহাকে হারিয়েছে। পয়েন্ট টেবিলে ইন্টার রয়েছে দ্বিতীয়স্থানে।

বার্সেলোনার হয়ে ৭৬৭ ম্যাচ খেলেছেন জাভি। মেসি দ্বিতীয় ফুটবলার হিসেবে ৭০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন। এছাড়া চ্যাম্পিয়নস লিগে ৩৩টি প্রতিপক্ষের বিপক্ষে গোলের কীর্তি রয়েছে রোনালদো ও রাউলের। মেসি সে রেকর্ডকে পেছনে ফেলেছেন।

এদিকে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ১-১ গোলে ড্র করেছে নাপোলির সাথে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর