,

‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

news-image

নোয়াখালী প্রতিনধি : নোয়াখালী পৌরসভায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেল (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তির বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রেললাইন সংলগ্ন পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে এ ঘটনা ঘটে। নিহত রুবেল আইয়ুবপুর এলাকার আবুল কাশেম ভান্ডারির ছেলে।

পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় রেললাইন এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী রুবেলকে গ্রেপ্তার করে নোয়াখালী ডিবির একটি দল। পরে রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেলের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে রুবেল নিহত ও ডিবির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়।

আহত পুলিশ সদস্যরা হচ্ছেন- ডিবির ওসি কামরুজ্জামান সিকদার, উপপরিদর্শক সায়েদ মিয়া, ওমর ফারুক, সহকারি উপপরিদর্শক মাসুদ আলম ও কনস্টেবল দেলোয়ার হোসেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, নিহত রুবেল ভান্ডারির বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি চোরা ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা