,

আদালতে নেওয়া হয়েছে ওসি মোয়াজ্জেমকে

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন কর্তৃক মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। এ কারণে আদালতে আনা হয়েছে ওসি মোয়াজ্জেমকে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওসি মোয়াজ্জেমকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। দুপুর ২টার দিকে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই মামলার রায় ঘোষণা করবেন।

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তিনটি ধারায় তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং প্রত্যেক ধারায় পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা অর্থদণ্ড হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে গত ২০ নভেম্বর মামলাটিতে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে এ রায় ঘোষণার দিন ঠিক করা হয়।

এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম জানিয়েছেন, রায়ে আসামির সর্বোচ্চ সাজা হবে বলে প্রত্যাশা করছেন তারা। অন্যদিকে ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহমেদ মনে করছেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় তার মক্কেল বেকসুর খালাস পাবেন।

এর আগে গত ১৫ এপ্রিল সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে এ মামলা করেন। ওইদিন ট্রাইব্যুনাল মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়।

তদন্ত শেষে গত ২৭ মে পিবিআইর সিনিয়র সহকারী সুপার রীমা সুলতানা ট্রাইব্যুনালে ওসি মোয়াজ্জেমকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। একই দিন ট্রাইব্যুনাল প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় চলতি বছর ১৬ জুন ওসি মোয়াজ্জেম গ্রেপ্তার হন এবং ১৭ জুন ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর