,

নবীনগরে আপন মাকে নৌকাঘাটে বসিয়া মেয়ে গায়েব

news-image

সঞ্জয় শীল, নবীনগর প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আপন মাকে নৌকা ঘাটে বসিয়ে টাকা খুচরা ( ভাঙ্গানোর ) আনার কথা বলে মেয়ে আর ফিরে আসেনি। ঘন্টার পর ঘন্টা নৌকা ঘাটে মা অপেক্ষা করেও মেয়ের সন্ধান না পেয়ে অবশেষে তিনদিন পর সোমবার (২৫/১১) থানায় সাধারণ ডায়েরী করেছে অসহায় মা মোছেনা বেগম। ঘটনাটি গত ২২ নভেম্বর নবীনগর বাজারের নৌকা ঘাটে ঘটেছে।

জানা যায়, নবীনগর উপজেলার উরখুলিয়া গ্রামের আইয়ুব মিয়ার কন্যা খাদিজা বেগমের সাথে একই উপজেলার দূর্গারামপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মমিন মিয়ার ২০১৭ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয়। গত ৩ মার্চ সৌদি আরবে স্বামীর কাছে চলে যান খাদিজা বেগম। দীর্ঘ ৬ মাস স্বামীর সাথে সৌদি আরব থাকার পর ২৭ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন খাদিজা বেগম।
২২ নভেম্বর ডাক্তার দেখানোর কথা বলে শ^শুড় বাড়ি থেকে নবীনগর এলে নবীনগর সদর বাজারের নৌকাঘাটে তার মা মোছেনা বেগমের সাথে দেখা হয়। ওই সময় টাকা ভাংতি আনার কথা বলে খাদিজা বেগম তার মাকে নৌকাঘাট বসিয়ে দিয়ে চলে যাওয়ার কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরও খাদিজা বেগম ফিরে না আসায় মা মোছেনা বেগম নবীনগর সদর বাজারে মেয়েকে খোঁজাখুঁজি শুরু করেন।

দিনভর বিভিন্ন জায়গায় খুঁজাখুজিঁ করেও মেয়ের কোন সন্ধান না পেয়ে, তার শ^শুর বাড়িতে খবর নিয়ে জানতে পারে ওইখানে সে যায়নি। কোন আত্বীয়-স্বজনদের বাড়িতেও যায়নি। নিখোঁজের তিন দিন পার হয়ে গেলেও মেয়েকে না পেয়ে অবশেষে সোমবার খাদিজার মা মোছেনা বেগম নবীনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং ৯৫৩। এ বিষয়ে খাদিজা বেগমের বড় ঝা শিউলী বেগম বলেন, আমাদের সংসারে কোন অশান্তি নেই। খাদিজা ডাক্তারের কাছে আসার সময় আমার শাশুরী তাকে গরম দুধ খেতে দিয়েছে। আমার শাশুরী আমাদেরকে মেয়ের মতো স্নেহ করেন। খাদিজা নিখোঁজ হওয়ার পর থেকে আমার শাশুরী অসুস্থ হয়ে পরেছেন।

এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহম্মেদ সাধারণ ডায়েরীর সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি নিখোঁজ খাদিজা বেগমকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করার জন্য।খাদিজার সন্ধান পেলে ০১৭৭৬৩৯৪৪৮৪ মোবাইল নাম্বারে জানাতে বিনিত অনুরোধ করেছেন তার মা মোছেনা বেগম।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা